• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

১৮ অক্টোবর ২০২৩ সকাল ১১:৫২:২১

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি: ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।

Ad

সকাল নয়টায় উপজেলার চত্বরে শহীদ মিনারের শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়।

Ad
Ad

এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us