• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৩:৫৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা কৃষকের বন্ধু: খাদ্যমন্ত্রী

২৭ অক্টোবর ২০২৩ সকাল ০৯:১১:৩৫

শেখ হাসিনা কৃষকের বন্ধু: খাদ্যমন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার। শেখ হাসিনা কৃষকের বন্ধু। কৃষি প্রণোদনা দিয়ে, ভর্তুকি দিয়ে তিনি কৃষকের পাশে আছেন এবং থাকবেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

২৬ অক্টোবর বৃহস্পতিবার নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকের উপর  অন্যায়-অত্যাচারের কথা, স্যারের দাবিতে আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যার মতো ঘটনার কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে সারের জন্য আন্দোলন করতে হয় না। তিনি ভর্তুকি দিয়ে কৃষকের জন্য সার নিশ্চিত করেছেন।

খাদ্যমন্ত্রী বলেন, এখন আমাদের স্মার্ট কৃষি ব্যবস্থা দরকার। তাই কৃষির যান্ত্রীকিকরণ করা হচ্ছে। স্বল্প সময়ে সীমিত জমিতে অধিক ফসল ফলাতে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us