• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫৪:২০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ৮৮২ কেজি ভারতীয় চিনি উদ্ধার

২৮ অক্টোবর ২০২৩ দুপুর ০২:১০:৩২

সিলেটে ৮৮২ কেজি ভারতীয় চিনি উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর থেকে ৮৮২ কেজি ভারতীয় চিনি উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। তবে চিনি চোরাচালানির সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ২৭ অক্টোবর শুক্রবার উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকায় রুবেলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, শুক্রবার এসআই (নি.) পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকায় রুবেলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেন। তবে চোরাচালানির সাথে জড়িত রুবেল পলাতক আসামি পালিয়ে যায়।

পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮









Follow Us