• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ নভেম্বর ২০২৩ সকাল ১১:২০:২৯

পলাশে জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

Ad

পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ ১ নভেম্বর বুধবার সকালে যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।

Ad
Ad

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

পলাশ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানজীমা পারভীনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. আমিরুল হক প্রমুখ।

সভা শেষে ৭ জন যুব ও যুব মহিলার মাঝে ৮ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন যুব মহিলার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us