• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে ককটেল-পেট্রল বোমাসহ বস্তা ভর্তি লাঠি উদ্ধার

২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১১:২৪

ফুলছড়িতে ককটেল-পেট্রল বোমাসহ বস্তা ভর্তি লাঠি উদ্ধার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে আটটি ককটেল ও ছয়টি পেট্রোল বোমাসহ বস্তা ভর্তি লাঠি উদ্ধার করেছে পুলিশ। ১ নভেম্বর বুধবার রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদরাসার বারান্দা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজ্জব আলী বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদরাসার মাঠে পরপর ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে এলাকাবাসী ওই মাদরাসার বারান্দায় কিছু বিস্ফোরক দ্রব্যসহ লাঠিসোঁটার স্তূপ দেখে পুলিশকে খবর দেয়। পরে রাতেই অভিযান চালিয়ে মাদরাসার বারান্দা থেকে ৮টি ককটেল, ৬টি তাজা পেট্রোল বোমা, ২০টি বাঁশের লাঠি ও ছোট-বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

পুলিশ আসার খবরে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, কোথা থেকে এসব বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোঁটা এলো, আর কী কারণে এসব আনা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামালা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বিএনপি-জামায়াতের চলমান অবরোধে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও বোমাগুলো আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us