• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

১৪ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৪০:২৪

সেনবাগে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো. শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

Ad

নিহত মো. শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হন শাহাদাত হোসেন। জেবিএম ব্রিক ফিল্ডের সামনে দিয়ে যাওয়া মহাসড়কটি পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।  

এ বিষয়ে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয়। এটা তারা দেখবে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা খবর নিয়েছি, ঘটনা সত্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us