• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৯:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

২৪ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৫৫:২৬

রাজাপুরে সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাব্বি হাওলাদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

Ad

২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাগানের সুপারি পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত রাব্বি উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাব্বি নিজ বাগানের গাছ থেকে প্রায়ই সুপারি পাড়তো। বৃহস্পতিবার সকালে সুপারি পাড়তে বাগানে যায় সে। বাগানের ঝড় ঝড় শব্দ হবার পর ‘মা’ বলে চিৎকারের আওয়াজ আসে। দৌড়ে গিয়ে গাছের গোড়ায় মুখমন্ডল থেতলানো অবস্থায় পাওয়া যায় তাকে। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গাছের সুপারি পাড়তে গিয়ে রাব্বি নামের একটি ছেলে মারা গেছে। দুর্ঘটনায় মারা যাবার কারণে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই পরিবারের কাছে রাব্বির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





Follow Us