• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে নারীকে পিটিয়ে হত্যা

২৯ নভেম্বর ২০২৩ দুপুর ১২:২২:০৮

নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে নারীকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কবিরহাটে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে আলেয়া বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

Ad

২৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নং ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।  
  
নিহত আলেয়া উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নং ওয়ার্ডের জগনানন্দ (বিটিভি বাজার) গ্রামের মো. সোলেমানের স্ত্রী।  

Ad
Ad

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সকালের দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়া কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের ছেলে মো. সেলিম অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশের রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খেয়ে পেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। পরবর্তীতে তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুত্বর আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বিটিভি বাজার এলাকায় সিএনজিতে তিনি মারা যান।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us