• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৭:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ধামইরহাটে অপহৃত নারী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

৬ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২৫:১২

ধামইরহাটে অপহৃত নারী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে থেকে অপহৃত মৌসুমী আক্তার (২৮)-কে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় অপহরণকারী নূরনবী (৩২)-কেও গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতার নূরনবী জয়পুরহাট সদর উপজেলার দিওড় গ্রামের নজরুল ইসলামের ছেলে।

Ad
Ad

মৌসুমী আক্তার (২৮) ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।

৫ ডিসেম্বর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গত ২৩ অক্টোবর সকাল অনুমানিক বেলা ১১টায় চিকিৎসার জন্য হাসপাতাল যাওয়ার পথে মৌসুমী আক্তারকে অপহরণ করা হয়। পররর্তীতে তার স্বামী বাদী হয়ে ২৬ অক্টোবর ধামুইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নূরনবীকে ১নং আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী নুরনবীকে গ্রেফতার এবং মৌসুমীকে উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us