• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৪:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে গ্যাসের চুলা তৈরির কারখানায় আগুন

৭ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১০:৪৮

কেরানীগঞ্জে গ্যাসের চুলা তৈরির কারখানায় আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মেসার্স ট্রেড সোর্স নামের একটি গ্যাসের চুলা তৈরির প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিনারিজ, প্যাকেজিং মালামাল ও বেশ কিছু তৈরি চুলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Ad

৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জ থানাধীন ইউনিয়নের কালিন্দী ভাগনা গোপপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

কারখানাটির মালিক জয়নাল মিয়া জানান, এখানে চীন থেকে কাঁচামাল আমদানি করে দেশীয় প্রযুক্তিতে গ্যাসের চুলা তৈরি ও প্যাকেজিং করা হয়। দুপুরে খাবারের বিরতির সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভিতরে কোনো কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশন কাছাকাছি হওয়ায় আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে কারখানাটিকে রক্ষা করা গেছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করা হলেও বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us