• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:০৮:১৯

কাউনিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে বগি ও ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

Ad

১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাট ডিভিশনাল পরিবহন কর্মকর্তা আব্দুল আল মামুন।

তিনি জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে কাউনিয়া রেলওয়ে স্টেশনের পূর্বে কেবিনের পাশে বগি ও ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ সময় রেল লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ১২ ঘন্টা লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। সন্ধা ৬টার দিকে ক্ষতিগ্রস্থ লাইন মেরামত শেষে কাউনিয়া স্টেশন থেকে লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Ad
Ad

তিনি আরও জানান, বগি ও ইঞ্জিন লাইনচ্যুত এবং রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনায় তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাট ডিভিশনাল কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us