• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০৮:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চকরিয়ায় হত্যা মামলার আসামি ওয়াসিম গ্রেফতার

২৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৭:৫৭

চকরিয়ায় হত্যা মামলার আসামি ওয়াসিম গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার বর্তমান সংসদ সদস্য জাফর আলমের ঘনিষ্ঠ সহযোগী হত্যাসহ একাধিক মামলার আসামি ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে ২৭ ডিসেম্বর বুধবার চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ।

Ad
Ad

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ওয়াসিম চকরিয়া-পেকুয়ার বর্তমান সংসদ সদস্য জাফর আলমের ঘনিষ্ঠ সহযোগী এবং অর্থ ও অবৈধ অস্ত্রের জোগানদাতা হিসেবে এলাকায় পরিচিত।

স্থানীয়রা জানিয়েছেন, মগনামার সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম এক সময় দুর্ধর্ষ শিবির ক্যাডার ও যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাশেম আলীর দেহরক্ষী ছিলেন। এলাকায় ফিরে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে ধানের শীষের প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া এলাকায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন করে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যান। তার হাতে নির্যাতিত হয়েছেন প্রায় অর্ধশত পরিবার। তার হেফাজতে অবৈধ অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও দেশীয় অস্ত্রের মজুত রয়েছে বলে বলেও জানান তারা।

সম্প্রতি অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানান কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আবু সৈয়দ।

তার আকুতির বক্তব্য ভাইরাল হওয়ার কয়েকদিন পর ১০ অক্টোবর বিকেলে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে উল্লাস করে হামলাকারীরা।

এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার খুনের নির্দেশদাতা আসামি ওয়াসিমের ফাঁসির দাবি জানিয়েছেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘আবু সৈয়দ হত্যার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us