• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৭:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ

১০ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩৬:৪৬

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ

কুমিল্লা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

Ad

৯ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় দেবিদ্বার পৌরসভার ফুলগাছ তলার নির্বাচনী প্রধান কার্যালয়ে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দেবিদ্বার থানা পুলিশসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Ad
Ad

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সকলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ধন্যবাদ জানান।

ফুলেল শুভেচ্ছা শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, আজকের এই আনন্দঘন মুহূর্তটি আমার প্রতিটি নেতাকর্মীর জন্য উৎসর্গ করলাম। তারা নির্বাচনের সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার প্রতিটি নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন. আমি অনেক কঠিন চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনে পাশ করছি, এ অর্জন দেবিদ্বারের মানুষের। আমি একটি সুন্দর সুখী দেবিদ্বার গঠনে সকলের সহযোগিতা চাই। দেবিদ্বারের দৃশ্যমান উন্নয়নে যা করতে হয়, আমি তাই করব। শুধু দেবিদ্বারের মানুষ আমার পাশে থাকলেই হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us