• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৪:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার, চালক নিখোঁজ

১৭ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:২৩:১২

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার, চালক নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন(৩৯) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়।

Ad

১৭ জানুয়ারি বুধবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে পদ্মায় রজনীগন্ধা নামের ফেরিটি ঘনকুয়াশার কারণে আটকে থাকা একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।

Ad
Ad

ফেরিটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাট থেকে ছেড়ে পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের অদূরে ডুবে যায়। 

এ সময় ফেরিতে থাকা ৯টি ট্রাকের চালক, সহকারী এবং ফেরির স্টাফ মিলিয়ে মোট ৩৩ জন ছিলেন। তাদের মধ্যে ২৬ জনকে স্থানীয়রা উদ্ধার করেন। অন্য ৬ জনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। তবে দুর্ঘটনা কবলিত ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন(৩৯) এখনো নিখোঁজ রয়েছেন।

বর্তমানে ফেরিটি সম্পূর্ণরূপে নিমজ্জিত আছে এবং স্থানটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ওই রুটে অন্য ফেরি ও নৌযান চলাচল স্বাভাবিক আছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



Follow Us