• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১০:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেন্দ্রীয় কারাগারে অস্ত্র মামলার আসামির মৃত্যু

১৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪৭:৩৩

কেন্দ্রীয় কারাগারে অস্ত্র মামলার আসামির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ নুর ইসলাম (৫০) নামে এক কারাবন্দির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের চকোরিয়া থানার অস্ত্র মামলার আসামি ছিলেন।

Ad

মৃত নূর ইসলাম (৫০) বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে।

Ad
Ad

১৭ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কক্সবাজারের চকরিয়া থানার অস্ত্র মামলার আসামি নুর ইসলাম। চিকিৎসার জন্য গত ২১ ডিসেম্বর তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হস্তক্ষেপে রাজধানীর কয়েকটি হাসপাতাল তার চিকিৎসা চলছিল। সর্বশেষ ১২ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

মৃত নুর ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম জানান, তার বাবা নুর ইসলামের নামে গতবছর একটি অস্ত্র মামলা হয়। এরপর থেকেই কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্টোক করেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়না তদন্তের পর  মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us