• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৭:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে শিশু রোগীর ভিড়

২১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৬:৪৬

সেনবাগে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে শিশু রোগীর ভিড়

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: শীত ও ঠান্ডা জনিত কারণে নোয়াখালীর সেনবাগে দেখা দিয়েছে রোটাভাইরাস জনিত ডায়রিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। গত ১৫ দিনে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে শুধু ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে ৯০ জন শিশু।

Ad

এছাড়াও অ্যাজমা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হয়েছে আরও অন্তত ২ শতাধিক রোগী। ডায়রিয়া রোগীদের ভিড়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের।

Ad
Ad

সেনবাগ উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো. রফিকুল ইসলাম জানান, ঠান্ডা জনিত কারণে সেনবাগে রোটাভাইরাস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ব্যাপকভাবে। গড়ে প্রতিদিন ৬ থেকে ৭ জন শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে তাদের চিকিৎসা দিতে হিমশিত খেতে হচ্ছে ডাক্তার, ও নার্সদের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মহিবুস সালাম খান সবুজ জানান, বর্তমানে শীত ও ঠান্ডা জনিত কারণে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us