• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে এসিল্যান্ডের হস্তক্ষেপে রক্ষা পেলো সরকারি খাল

২১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৯:২৭

নবীনগরে এসিল্যান্ডের হস্তক্ষেপে রক্ষা পেলো সরকারি খাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে একটি সরকারি খাল ভরাট করার সময় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা জাহান। এতে ভরাটের হাত থেকে রক্ষা পেলো পৌর এলাকার আলমনগর দক্ষিণ সড়কের পাশে বিএস ৩১০৮ দাগের ওই খালটি।

Ad

২১ জানুয়ারি রোববার সকালে খালটি ভরাট করার সময় বাঁধা করা হয়।

Ad
Ad

খালের সাথের ফসলি জমির মালিক মো. রাজিবুল ইসলামসহ স্থানীয়রা জানান, এই সরকারি খালের সাথে বিএস ৩১০৯ দাগের ভূমির মালিক আমেরিকান প্রবাসি মো. রিপন মিয়ার লোকজন জোরপূর্বক এই খালটি ভরাট করতে গেলে আমরা এসিল্যান্ডকে এ বিষয়ে অবগত করি। এসিল্যান্ড সরকারি লোক পাঠিয়ে এই অবৈধ ভরাট বন্ধ করে খালটিকে রক্ষা করেন। এই খালটি ভরাট হলে এলাকার কৃষি জমির পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

খাল ভরাটে অভিযুক্ত আমেরিকান প্রবাসী মো. রিপন বর্তমানে প্রবাসে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান বলেন, সরকারি খাল ভরাট করা দণ্ডনীয় অপরাধ। সকালে সরজমিনে লোক পাঠিয়ে ভরাট বন্ধ করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us