• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৪:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গোসল করতে বলায় আত্মহত্যা

২৩ জানুয়ারী ২০২৪ রাত ০৯:৩৮:২২

গোসল করতে বলায় আত্মহত্যা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

Ad

২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র শীতের কারণে ১ সপ্তাহ গোসল না করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মা গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করে। একপর্যায়ে তার মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর এক ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।

তিনি আরও জানান, পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। মরদেহ স্বজনের কাছে হস্তান্তরের জন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us