• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৫:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রাক মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

২৮ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৪৯:৩৭

কালীগঞ্জে ট্রাক মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক মালিক সমিতির নির্বাচনে সভাপতি রাশেদুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক মোনতাশির রহমান, রোড সম্পাদক আলী হোসেন তালুকদার ও কোষাধ্যক্ষ এমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

Ad

২৭ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ট্রাক মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে শতভাগ ভোটারের উপস্থিতিতে প্রধান নিবার্চন কমিশনার নেতৃত্বে অনুষ্টিত হয়।

ট্রাক মালিক সমিতির নির্বাচনে মোট ১৩ জন ভোটারের মধ্যে সাত ভোট প্রাপ্ত হয়ে সভাপতি পদে রাশেদুল হক বিল্পব বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান আতা পেয়েছেন চার ভোট। সাধারণ সম্পাদক পদে মোনতাশির রহমান ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম জহির পেয়েছেন তিন ভোট। এছাড়াও রোড সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আলী হোসেন তালুকদার ও কোষাধ্যক্ষ পদে মো. এমদাদুল হক ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন সাংবাদিক আলী হোসেন, আরিফুল ইসলাম আরিফ, নূর আলমগীর অনু প্রমুখ।

Ad
Ad

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল ভোটারদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সমিতির সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিকের সভাপতি মুকুল হোসেন, গণ পরিবহনের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল করিম লেবু ও আশরাফুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us