• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৪ রাত ০৯:২০:৪৭

লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

Ad

৩০ জানুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার ত্রি-মোহনী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।

এসময় তিনি বলেন, দেশে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পর আজ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। এজন্য কালো পতাকা হাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের অগ্নিসন্ত্রাস রুখে দিতে নাটোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশনায় লাল সবুজের পতাকা হাতে আমরা রাজপথে রয়েছি।

এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us