• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৯:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৪৮:০৬

রাঙ্গুনিয়ায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩১ জানুয়ারি বুধবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা সদরের শিশুমেলা মডেল স্কুল মাঠে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. রায়হান মেহেবুব।

রাঙ্গুনিয়া সরকারি কলেজের তথ্য ও প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার শীল প্রমুখ।

মেলায় ২২টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন, বিজ্ঞান অলেম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অলেম্পিয়াডে রাঙ্গুনিয়ার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। শেষে সেরা স্টল, অলেম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





Follow Us