• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে শ্রেষ্ঠ ওসি হাবিল হোসেন

৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০৯:৩৭

মানিকগঞ্জে শ্রেষ্ঠ ওসি হাবিল হোসেন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন।

Ad

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার পুলিশ সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Ad
Ad

জেলা পুলিশ সূত্র জানায়, গেলো জানুয়ারি মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন সদর  থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশে মো. হাবিল হোসেন বলেন, ‘পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই পুলিশের অবশ্যই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), থানায় কর্মরত সদস্য ও মানিকগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us