• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১২:১৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৫৯:৩২

পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পত্নীতলা ( নওগাঁ)  প্রতিনিধি:  নওগাঁর পত্নীতলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার খরাইল গ্রামের হাটদিঘীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ (৪৩) ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

নিহতের স্ত্রী ও স্থানীয়রা জানান, ইউনুছ তিন বছর ধরে পুকুর মালিক জুয়েল রানার হাটদিঘীর আম বাগান দেখা শোনার দায়িত্বে ছিলেন। দিঘীর পাড়ের বিদ্যুতের তার উঁচু করে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার সাকিব চৌধুরী জানান, হাসপাতালে আসার পূর্বেই সে মারা গেছে।

পত্নীতলা থানার ওসি (তদন্ত) সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us