• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৩:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইউনুসের মামলায় সরকারের হাত নেই : আইনমন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:২৭:৪২

ইউনুসের মামলায় সরকারের হাত নেই : আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনুসের নামে করা মামলায় সরকারের কোনো হাত নেই।

Ad

১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ড. ইউনুসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

আইনমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাধীন দুনীর্তি দমন কমিশন ড. ইউনুসের নামে মামলা করেছে। এতে সরকারের কোনো হাত নেই।

দেশে গণতন্ত্র আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাই দেখেছে। মানুষ এখন সরকারের উন্নয়ন কাজে মনোযোগী। বিএনপি আন্দোলনের কথা বলে, তারা আন্দোলনের চেষ্টা করুক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us