• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৯:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪৭:১৫

ঘাটাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ঘাটাইলে বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Ad

১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের শান্তানগর বাসস্ট্যান্ড এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রাতুল হাসান (১৮)। তিনি ঘাটাইল পৌরসভা সবুজবাগ এলাকার মো. আজিজের ছেলে।

Ad
Ad

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, বিকেলে রাতুল মোটরসাইকেল নিয়ে ঘাটাইল থেকে গোপালপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে গোপালপুর থেকে ছেরে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাতুল নিহত হন। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us