• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আটক ১

২০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৪:৩৯

কুমিল্লায় পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়ামি বাসে অভিযান চালিয়ে এক অস্ত্রবহনকারী সন্ত্রাসীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা ১টি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

Ad

১৯ ফেব্রুয়ারি সোমবার চান্দিনা থানার ৫নং কেরনখাল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।  আটক ব্যক্তির নাম মো. কামাল হোসেন।

Ad
Ad

পুলিশ জানায়, এসআই মোহাম্মদ জহির উদ্দিনসহ একদল পুলিশ চান্দিনা থানার ৫নং ওয়ার্ড ছয়ঘরিয়া সাকিনস্হ এইচএনবি ব্রীক ফিল্ডের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে নিয়মিত ডিউটিরত ছিল । আটক আসামি কামাল হোসেন অস্ত্রসহ কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী মিয়ামি বাস থামিয়ে অভিযান চলায় পুলিশ। 

এ সময় গাড়ির সিটে বসা কামাল নামের একজন যাত্রীর দেহ তল্লাশি করা হয়। গাড়ির সিটের নিচে কালো রঙের ১টি ব্যাগ থেকে ১টি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ একজনকে আটক করেছে চান্দিনা থানার পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তুলাপুষ্কুরনী গ্রামের অধিবাসী। সে ওই এলাকার মৃত করিম উল্ল্যাহর ছেলে মো. কামাল হোসেন (৪৭)। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us