• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৭:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বীর সন্তানদের রক্তের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃত পায়: এমপি শাওন

২১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪:১০

বীর সন্তানদের রক্তের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃত পায়: এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার দিবসটি উপলক্ষে সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রভাত ফেরি বের হয়। এ ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষে হয়।  

Ad

পড়ে উপজেলা অডিটোরিয়ামে চিত্রাঙ্ককন, প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

Ad
Ad

তিনি বলেন, বাংলার বীর সন্তানদের রক্তের বিনিময়ে এদেশের রাষ্ট্র ভাষায় স্বীকৃত পায়। পৃথিবীর কোনো দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিতে হয়নি। শুধু এই জাতিকে নিজ ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পরই এখন এ দিনটি শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে পালন করা হয়।

এসময় তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শুভ দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us