• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৪:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৫১:৫৩

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ‘এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট  চ্যানেল  এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

Ad

এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এশিায়ান টিভির মেহেন্দিগঞ্জ থানা প্রতিনিধি ফকর উদ্দিন রাজার আয়োজনে হিজলা মেহেন্দিগঞ্জ প্রতিনিধি  মিলন সরদারের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল বারী খোকন, সাবেক সভাপতি ফরিদ সিকদার, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাজেম আলী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মুন্সী, সাংবাদিক সম্রাট হোসেন, ফয়সাল হাওলাদার ও মো. সাইদুল ইসলাম।

বক্তারা অনুষ্ঠানে বলেন, দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হিসেবে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা রয়েছে। বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us