• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৪:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৩

২৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:১৭:৫৬

মানিকগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় বিজয় (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

Ad

২৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের  নবগ্রাম এলাকার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত বিজয় পৌরসভার ৩নং ওয়ার্ডের লখন্ডা এলাকার মো. জীবনের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌরসভার  লখন্ডা এলাকার বাদশা মিয়ার ছেলে সামির (১৯), সোনামিয়ার ছেলে রাব্বি (১৮) এবং পৌরসভার উচুটিয়া এলাকার আলী হোসেনের ছেলে মো. ইয়ামিন (২০)।

স্থানীয়রা জানান, নবগ্রাম হাই স্কুলের রাস্তার পাশে বসে ছিলেন তিন বন্ধু বিজয়, সামির ও রাব্বি। এ সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলো ইয়ামিন। ঘটনাস্থলে এসে ইয়ামিন নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে বসে থাকা তিন বন্ধুর উপর মোটরসাইকেল উঠে যায়। এ ঘটনায় চালক ইয়ামিনসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত ডাক্তার বিজয়কে মৃত ঘোষণা করেন এবং বাকি তিন জনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us