• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৯:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে সংসদ সদস্য আল মামুনকে গণসংবর্ধনা

৩ মার্চ ২০২৪ বিকাল ০৪:৫৪:০২

সীতাকুণ্ডে সংসদ সদস্য আল মামুনকে গণসংবর্ধনা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুনকে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী  সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ২ মার্চ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ।

Ad

কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।

Ad
Ad

ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েদ মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যা মিয়াজী, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক লিগের সভাপতি বাবু দুলাল দেসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সীতাকুণ্ডের গণমানুষের জয় হয়েছে, এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেছে।

এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি আরও বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে স্মার্ট সীতাকুণ্ড গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us