• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

৫ মার্চ ২০২৪ সকাল ১০:০৯:০৭

লালপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রিপন আলী (৩৫) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

Ad

৪ মার্চ সোমবার রাতে লালপুর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী নারী। রিপন উপজেলার ডহরশৈলা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী পেশায় একজন চা বিক্রেতা। ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে চায়ের দোকানে কাজ শেষ করে একা বাড়ি ফিরছিল ওই নারী। রাস্তা একা পেয়ে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে যুবলীগ নেতা রিপন। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত রিপন পালিয়ে যায়। এর আগেও রিপন ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে এবি ইউনিয়নের ৮নং ইউপি সদস্য মতিউর রহমান ও সাবেক ইউপি সদস্য সাহাবুল ইসলাম বলেন,  রিপন প্রভাবশালী হওয়ায় ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। এর আগেও সে বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে। আমরা এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানাই।

অভিযুক্ত রিপন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আগামী ইউপি নির্বাচন ঘিরে আমাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ছোট বিষয়কে বড় করা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us