• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৯:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হরিরামপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

৭ মার্চ ২০২৪ দুপুর ০১:২৮:০১

হরিরামপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে শেখ লালমিয়া (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

Ad

৬ মার্চ বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা গ্রামে তিনি মারা যান।

Ad
Ad

লালমিয়া কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। তার ৭ বছরের এক ছেলে ও ১৫ দিনের এক মেয়ে আছে।

তার চাচতো ভাই শহিদুল ইসলাম বলেন, গত ১ মার্চ দুপুরের দিকে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় লালমিয়াকে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, তার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। পরে কবিরাজি চিকিৎসার জন্য একই উপজেলার খুশির দোকান গজারিয়ায়  কবিরাজের বাড়িতে নিয়ে যায়। বুধবার দিবাগত রাতে ২টার দিকে কবিরাজের বাড়িতেই লালমিয়ার মৃত্যু হয়।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ বিভিন্ন চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা যায়। সর্বশেষ গতরাতে লালমিয়া মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us