• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১০ মার্চ ২০২৪ দুপুর ০২:২৩:২৫

সাদুল্লাপুরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ডিডিএম-এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে।

Ad

১০ মার্চ রোববার সকাল ১০টায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

Ad
Ad

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আজাহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি অফিসার শবনম ইসলাম, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

এ সময় সকলের উপস্থিতিতে দুর্যোগ মোকাবেলা বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রাক্টিক্যাল শিক্ষা প্রদান করেন সাদুল্লাপুর ফায়ার সার্ভিস। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us