• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উদ্বোধনের দিনেই ঢিল ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

১৩ মার্চ ২০২৪ সকাল ০৮:১৫:৩৯

উদ্বোধনের দিনেই ঢিল ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: উদ্বোধনের দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা।

Ad

১২ মার্চ মঙ্গলবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা।

Ad
Ad

মঙ্গলবার সকালে লালমনিরহাটের বুড়িমারীতে ওই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও মতিয়ার রহমান এমপি। আর উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুন্টিবাজার এলাকায় এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙ্গে দেয়।

ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশ্যে হাতীবান্ধা রেল স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। পথে উপজেলার ঘুন্টিবাজার এলাকা পার হলে কে বা কারা তিনটি ঢিল মারে। এতে করে একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে ঢুকে। তবে এতে কেউ হতাহত হয়নি।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us