• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩০:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

১৫ মার্চ ২০২৪ সকাল ১১:৪০:৩০

পলাশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, স্বার্থে কৃএিম বুদ্ধিমওা ব্যবহার করি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ পালিত হয়েছে।

Ad

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।

Ad
Ad

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

একই সাথে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রিজা আক্তার, ক্রেতা সুরক্ষা আন্দোলন পলাশ শাখার সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us