• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৫:২৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নবীগঞ্জে শিক্ষার্থী তাহসিন হত্যার প্রধান আসামি মান্না গ্রেফতার

১৫ মার্চ ২০২৪ রাত ০৮:৪৫:৫১

নবীগঞ্জে শিক্ষার্থী তাহসিন হত্যার প্রধান আসামি মান্না গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান মান্নাকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

১৫ মার্চ শুক্রবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে মাহফুজুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি হলো- রাইয়াপুর গ্রামের হিফজুর রহমান হেবলু পুত্র মাহফুজুর রহমান মান্না।

উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকাণ্ডে মান্না'কে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে নিহতের মা মাহফুজা সুলতানা বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রধান আসামি মান্নার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মাসুক আলী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us