• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির আত্মহত্যা

২০ মার্চ ২০২৪ দুপুর ১২:৪৯:৩৭

মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির আত্মহত্যা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির বিষপানে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

Ad

২০ মার্চ বুধবার উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্ৰামে আনুমানিক রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। বিষপানে আত্মহত্যাকারী বিউটি আক্তার (৪০) ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্ৰামের ফুল মিয়ার স্ত্রী।

Ad
Ad

বিউটি আক্তারের বাবা আহাম্মদ মিয়া (৭০) এবং ভাই আবু তাহের (৪৫) জানান, দীর্ঘ দিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মেয়ে জামাই আমির হোসেনের পরিবারের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো।

ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, রাত প্রায় ৩টার দিকে বিউটি আক্তারের মেয়ের দেবর আলী হোসেন ফোন দিয়ে জানায়, বিউটি আক্তার তাদের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us