• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মনিপুরে মোস্তাফিয়া মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

২৩ মার্চ ২০২৪ সকাল ১০:৩২:৩৯

মনিপুরে মোস্তাফিয়া মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

গাজীপুর (সদর) প্রতিনিধি: গাজীপুর সদরের হোতাপাড়ায় মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

২২ মার্চ শুক্রবার মাদরাসা মাঠে এ  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এম দেলোয়ার সরকার ও হারুনুর রশীদের সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক মো. আব্দুল বাতেন মোল্লা।

Ad
Ad

এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার সুপার এ.কে.এম আব্দুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। বিশেষ আলোচক ছিলেন কে.এম. জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নুল আবেদীন জসিম মাস্টার, সাবেক মেম্বার মো. আলফাজ উদ্দিন সরকার ও আনোয়ার হোসেন মেম্বার। এতে বিপুল প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের কল্যাণ কামনাসহ মাদরাসা সংশ্লিষ্ট সকল মরহুম মরহুমার জন্য দোয়া করার পাশাপাশি প্রতিষ্ঠানের সব রকম ইতিবাচক কর্মে যুক্ত থাকার অঙ্গিকার করেন। সহকারী সুপার মো. ইদ্রিস মাওলানা মোনাজাত পরিচালনা করেন।

সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. মাসুম বিল্লাহ, সাইদুর রহমান সুরুজ, আজহারুল ইসলাম সজল ও মামুন শিকদার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us