• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরামের সভাপতি কিশোর ও সম্পাদক মুন্না

২৫ মার্চ ২০২৪ সকাল ১১:৫৪:২৭

বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরামের সভাপতি কিশোর ও সম্পাদক মুন্না

বরিশাল প্রতিনিধি: গত ২৩ মার্চ সকাল ১০ টায় বরিশাল ইয়ুথ ফোরাম এর আয়োজনে ও ভিএসও বাংলাদেশ এর সহযোগীতায় নগরীর প্যাভিলিয়ন কনভেনশন সেন্টারে জাতীয় ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।

Ad

একই সাথে বরিশাল বিভাগীয় ইয়ুথ ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত যুব সংগঠন কিশোর চন্দ্র বালাকে সভাপতি ও জেলা পর্যায়ে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠক মো. খাইরুল ইসলাম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।  

Ad
Ad

বিভাগীয় অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলার সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার।

এতে স্বাগত বক্তব্য রাখেন ভিএসও বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুর রহমান।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলার ১১ জন স্বেচ্ছাসেবককে পুরস্কার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us