• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৫৪:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দুমকিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩১ মার্চ ২০২৪ দুপুর ১২:৫২:২৭

দুমকিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুরে খালের পানিতে ডুবে ১৬ মাস বয়সী জারামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

জারামনি শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাশেম ঘরামীর মেয়ে।

Ad
Ad

৩০ মার্চ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল শিশুটি। কোনো এক সময় সবার অগোচরে পার্শ্ববর্তী ডাকাতিয়া খালে পড়ে যায়।

পরে তার মা ঘাটে পানি আনতে গিয়ে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। উপরে তুলে আনার পর দুমকী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০

Follow Us