• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

৫ মার্চ ২০২৩ দুপুর ০২:২৩:৫১

সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাইফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সাইফুল নওগাঁ সদর এলাকার দিঘাহার গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। 

Ad

শনিবার দুপুর ৩ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ঘটনাটি ঘটে।

Ad
Ad

দায়িত্বরত গেটম্যান শাহাদাত হোসেন জানান, চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল রকেট মেইল ট্রেন। দুপুর ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে পৌঁছামাত্র ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us