• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৫৭:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় ভক্তদের অংশগ্রহণে গঙ্গাস্নান অনুষ্ঠিত

৭ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৪:৫৬

বাগাতিপাড়ায় ভক্তদের অংশগ্রহণে গঙ্গাস্নান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় শত শত পূণ্যার্থীর অংশ গ্রহনে গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Ad

শনিবার তমালতলা বড়াল নদীর তীরে মহাশ্মশান ঘাটে ভোর থেকে দিনব্যাপী এ উৎসব শুরু হয়।

Ad
Ad

রাজশাহী, নাটোর, ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ পাপ মোচনের আশায় উৎসবে অংশ নেন।

উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

উৎসব কমিটির সভাপতি মনতোষ কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গঙ্গাস্নানকে ঘিরে বাগাতিপাড়া এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। নদীতে স্নান ও পূজা অর্চনা শেষে পূণ্যার্থীরা  অংশ নেয় ধর্মসভায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০

Follow Us