• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

১০ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৬:৪২

পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: পদ্মা বহুমুখী সেতুতে একদিনে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা, সেতুর ইতিহাসে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায়।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী।

Ad
Ad

জানা গেছে, মঙ্গলবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন সেতু পারাপার করে। এতে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা। আর জাজিরা প্রান্তের আয় ২ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা।

আমিরুল হায়দারের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৫০ টাকা। এ সময় শুধু মাওয়া প্রান্তে টোল আদায় হয় ১ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা।

এর আগে, গত ৮ এপ্রিল ২৪ ঘন্টায় টোল আদায় হয় ৩ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকা। ৭ এপ্রিল রাত ১২টা থেকে ৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে এই টোল আদায় হয়। 

রেকর্ড অনুযায়ী, এর আগে পদ্মাসেতুর সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গতবছরের ২৭ জুন। সেদিন টোল আদায় হয়েছিলো ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। সেতুতে তৃতীয় সর্বোচ্চ টোল আদায়ের পরিমাণ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা আদায় হয়েছিল গতবছরের ৮ জুলাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us