• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৮:৩৯ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ২১৩ অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

১১ এপ্রিল ২০২৪ দুপুর ০২:১২:৪৮

বাগেরহাটে ২১৩ অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ২১৩ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে এককালীন ৬ লাখ ৮৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছেন ‘বাগেরহাট ফাউন্ডেশন’।

১০ এপ্রিল বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃত্তিপ্রাপ্তদের এককালীন টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পর্যাক্রমে বৃত্তির টাকা তুলে দেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন। এ সময়  বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সরকারি মেডিক্যাল কলেজ, সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেককে শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে তিন হাজার টাকা ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us