• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৪:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় অস্ত্র-বোমাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১৭:৩১

পাবনায় অস্ত্র-বোমাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

পাবনা (ভাঙ্গুড়া) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নে দেশিয় অস্ত্র ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা।

Ad

২০ এপ্রিল শনিবার সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন। উভয়ের নামে ফরিদপুর থানায়  হত্যাসহ একাধিক মামলা রয়েছে ।

এ বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সিপিবি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান‌ চালানো হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি ধারালো দেশিয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us