• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৮:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনার নতুন সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম

২৬ এপ্রিল ২০২৪ সকাল ১০:০৬:২১

খুলনার নতুন সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম

খুলনা ব্যুরো: খুলনার সিভিল সার্জন হিসেবে যোগদান করবেন ডা. শেখ সফিকুল ইসলাম।

Ad

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পার-২) মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৫ এপ্রিল বৃহস্পতিবার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপ-পরিচালক ডা. শেখ সফিকুল ইসলামকে খুলনার সিভিল সার্জন হিসেবে বদলির নির্দেশ দেয়া হয়েছে।

Ad
Ad

একই আদেশে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কুমার বিশ্বাসকে ঢাকা সিভিল সার্জন ও গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানকে যশোর সিভিল সার্জন হিসেবে বদলির নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, ডা. শেখ সফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে ২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন। বদলীর আগে তিনি খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে উপ-পরিচালক হিসাবে দেড় মাস দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে ২ বছর আট মাস দায়িত্ব পালন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us