• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল সাংবাদিকের

২৬ এপ্রিল ২০২৪ দুপুর ০২:২১:৫২

কুষ্টিয়ায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল সাংবাদিকের

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে শরিফুল ইসলাম শরিফ (৪২) নামে স্থানীয় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সাংবাদিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

Ad

২৬ এপ্রিল শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মণ্ডলের ছেলে।  

Ad
Ad

শরিফ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য ও মিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের তাঁতিবন্ধ এলাকায় জেটিআইয়ের সামনে পাখিভ্যানের (তিন চাকার গাড়ি) সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাংবাদিক শরিফুল ইসলাম শরিফের অকাল মৃত্যুতে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে শরিফুল ইসলাম শরীফের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজন আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us