• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে তপ্ত দুপুরে ইসতিসকার নামাজ আদায়

২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:১১:৫২

ঝিনাইদহে তপ্ত দুপুরে ইসতিসকার নামাজ আদায়

ঝিনাইদহ প্রতিনিধি: ক্রমেই বাড়ছে তীব্র গরম আর তাপমাত্রার পারদ। তীব্র রোদ আর গরমে ওষ্ঠাগত মানুষসহ অন্যান্য প্রাণীকুল। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া সাধরণ মানুষ। নষ্ট হচ্ছে ফসলের মাঠ।

Ad

এ অবস্থায় বৃষ্টির আশায় ২৬ এপ্রিল শুক্রবার তপ্ত দুপুরে ইসতিসকার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লিরা। দেশের প্রায় অধিকাংশ জেলায় পানির অভাবে ফসলি জমিতে দেখা দিয়েছে নানান সমস্যা। বাড়তে বিভিন্ন ধরনের রোগ-ব্যাধীও।

Ad
Ad

জুম্মার নামাজের পর সদর উপজেলার কোদালিয়া গ্রামের মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে ওই এলাকার শতাধিক মুসল্লিরা অংশ নেয়। নিজেদের পাপ-পঙ্কিলতা মোচন করে বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পরেন আগত মুসল্লিরা। এ নামাজের ইমামতি করেন মুফতি মোকাম্মেল হোসাইন।

নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে মহান আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us