• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করলেন এমপি রউফ

২৮ এপ্রিল ২০২৪ সকাল ১০:০৮:০২

রাস্তা পাকাকরণের কাজ উদ্বোধন করলেন এমপি রউফ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

Ad

২৭ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়ীয়া নাবদিয়া গোরস্তান পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

Ad
Ad

এ সময় এমপি আব্দুর রউফ বলেন, কুষ্টিয়া-৪ আসনের মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না, দ্রুতই রাস্তাঘাট, কালভার্টসহ যেখানে যা যা প্রয়োজন সেগুলো যত দ্রুত সম্ভব করার চেষ্টা চলছে।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার, যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us