• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৩:০২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

৯ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:২১

নওগাঁয় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল হোসেন (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকনারায়ণ গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন চকনারায়ণ গ্রামের দেলবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে কালিনগর বিলের মাঠে ধান কাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় হালকা বৃষ্টি। এ সময় হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us